শিল্পী ওয়াকিলুর রহমান এর জন্ম ১৯৬১ সালের ১৫ ডিসেম্বর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট ( বর্তমান চারুকলা অনুষদ) থেকে স্নাতক ১৯৮১ সালে। চায়না থেকে পেইন্টিং বিষয়ে মাস্টার্স করেন ১৯৮৬ সালে।
শিল্পী ওয়াকিলুর রহমান | WAKILUR RAHMAN
১৯৮৮ সালে বসবাসের জন্য চলে যান পূর্ব জার্মানিতে। দুই বছর পর দুই জার্মানি এক হয়ে যায়। তিনি ছিলেন বার্লিনে। ১৯৯৩ সালে পশ্চিম বার্লিন আর্ট স্কুলে ভিজুয়াল কমিউনিকেশন ডিপার্টমেন্টে গেষ্ট স্টুডেন্ট হিসেবে কাজ শুরু করেন। সেখানে কাজ করেছেন ৮/৯ বছর। দেশে ফিরে ‘মাধ্যম’ নামে একটি বিজ্ঞাপনী সংস্থায় কাজ করেন দুই বছর।
ক্যানভাস
এখানে কাজ করেছেন লিথোগ্রাফি, এচিং, একুয়েটিংসহ প্রিন্ট মেকিংয়ের নানা বিষয় নিয়ে। এর পাশাপাশি তিনি ১৯৯৫ সালে একই আর্ট স্কুলে ‘আর্ট ইন কনটেক্সট’ বিষয়ে তিন বছর পড়াশোনা করেন। ১৯৯৪ সাল থেকে প্রতিবছরই দেশে এসেছেন এবং প্রতি বছরই প্রদর্শনী করেছেন। এয়েটিংসহ প্রিন্ট মেকিংয়ের নানা বিষয় নিয়ে।
কর্মজীবন
২০১০ সাল থেকে তিনি স্থায়ী ভাবে দেশে বসবাস শুরু করেন। দেশে এসে দেড় বছর শুধুই ফ্রিল্যান্স আর্টিষ্ট ছিলেন। ২০১২ সাল থেকে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক আর্কিষ্ট ডিপার্টমেন্টে পারটাইম শিক্ষকতা শুরু করেন। সেখানে পড়াচ্ছেন শিল্পকলা এবং আর্কিটেক্সারাল ডিজাইন। তিনি ঢাকা আর্ট সেন্টারে কিউরেটিং করেছেন।
কলাকেন্দ্র
২০১৫ সাল থেকে ‘কলাকেন্দ্র’ প্রতিষ্ঠার পর থেকে এর পরিচালকের দায়িত্ব পালন করছেন। ওয়াকিলুর রহমানের জার্নির সঙ্গে যাদের পরিচয় আছে তারা বলতে পারবেন তিনি আর্টের নানা বিভাগে, নানা মাধ্যমে কাজ করেছেন। করেছেন ইনস্টলেশন।
ফটো জার্নালিস্ট মোহাম্মদ আসাদ এর ডায়েরি থেকে
২০০৫ সালে তাঁর লাইভ আর্ট দেখে মুগ্ধ হয়েছিলাম। জীবন্ত কঁচিতৃণ মূর্ত হয়েছিল তাঁর ক্যানভাসে। বর্ণমালায় ছাপ দিয়ে কাগজে বিশাল বিশাল কাজ করেছিলেন। শুধু ১৯৭১ লেখা ছাপ দিয়েই বিশাল কাগজ পূর্ণ করেছিলেন। এমন অনেক বিষয় ছিল সেই কাগজে।


আলোকচিত্রী : মোহাম্মদ আসাদ
শুভ জন্মদিন
শিল্পী ওয়াকিলুর রহমান

facebook থেকে নেয়া :
মন্তব্য করেন | Taeb Millat Hossain
শিল্পীর ইনস্টলেশন বা স্থাপনাকর্ম একাধিক প্রদর্শনীতে দেখার সৌভাগ্য হয়েছে। তার কাজে নিরীক্ষা থাকে। থাকে কিছু বলবার চেষ্টা। এতে রাষ্ট্র বা সমাজ না পাল্টালেও মানব মনে কিছু দাগ রেখে যায়। এই ভাবনার খোরাক তৈরি করা বড় বিষয়।ভালো থাকুন শিল্পী।
মন্তব্য করেন | Mihir Moshiur Rahman
কথা গুলি জানতাম কিন্তু এতটা বিস্তারিত না, আমার অনেক পছন্দের মানুষ। কিছু কাজে উনার সাথে ব্যক্তিগত সান্নিধ্যের এবং উনার সাথে থেকে কাজের অভিজ্ঞতা হয়েছে। যা ছিল রোমাঞ্চকর।দেখার অভ্যাসও যে শিল্প চর্চার অংশ বা কতটা জরুরি তা উনার কাজ দেখলেই ধারণা করা যায়। ভালোবাসা এবং শ্রদ্ধা।
মন্তব্য করেন | Biplab Biprodas
ওয়াকিল ভাইয়ের প্রতি আমার শ্রদ্ধা ও শুভকামনা।
মন্তব্য করেন | Mahatab Hridoy
আমার স্কেচ বুকে এই মহান মানুষের হাতের ছোয়া আছে। ![]()
আরও পড়ুন
পাটোলা শাড়ি: ডাবল ইকাতের রাজকীয় গল্প
Patola Sareeপাটোলাশাড়ি দায়িত্ব নিয়ে বলা যায় – যদি ইকাত টেক্সটালের সর্বোচ্চ শিল্প রূপ দেখতে চাই…
ইকাত: ‘পারফেক্টলি ইমপারফেক্ট’ নকশার পেছনের গল্প
Ikatইকাত জানেন কি এমনও ইকাত আছে যা বুনতে ৫ থেকে ১০ বছর পর্যন্ত সময় লেগে।…
থাইল্যান্ডের ঐতিহ্যবাহী মুদমি সিল্ক
Mudmee Silk ভাবুন তো, প্রথমে কিছু সুতা নেয়া হলো। তারপর গুচ্ছ করে করে সুতা গুলো…
গুজরাটি সেলাই নাকি Sindhi Stitch?
সিন্ধি ডিজাইন (Sindhi Design) বা সিন্ধি মোটিফ হলো পাকিস্তান ও ভারতের সিন্ধ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী…






