শিল্পী সমর মজুমদার’র জন্ম ১৯৫৭ সালে ১ ফেব্রুয়ারি, ফেনী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট ( বর্তমান চারুকলা অনুষদ) থেকে স্নাতক ১৯৮০ সালে।
শিল্পী সমর মজুমদার
কর্মজীবন
পাশ করার পর দুই বছর শিল্পী হিসেবে খন্ডকালীন চাকরি করেছেন অটবি ফার্নিচার কোম্পানিতে। ১৯৮২ সালে যোগ দেন বিসিক-এর ডিজাইন সেন্টারে। দীর্ঘ সময় সেখানে কাাজ করার পর ২০১৭ সালে সেখান থেকে অবসর গ্রহন করেন। এখন স্বাধীন শিল্পী।
ক্যানভাস
তিনি প্রচ্ছদ শিল্পী হিসেবেই অধিক পরিচিত। বইয়ের প্রচ্ছদ করেছেন ৩ হাজারের ওপর। তিনি নকশা কেন্দ্রে থাকা কালে বাংলার লোকশিল্প নিয়ে কাজ করেছেন। পরিচয় হয়েছে সারা দেশের লোক মটিফের সঙ্গে। সেটাই তাঁর ক্যানভাসে এসে জায়গা করে নিয়েছে। ফিগারগুলো নিজের মত করে ভেঙ্গে উপস্থাপন করেছেন তাঁর নিজস্ব স্টাইলে। গ্রামীণ জীবনের নানা রকম মুহুর্তগুলো দেখতে পাই তাঁর কাজে। আমাদের ঐতিহ্যবাহী জামদানি শাড়ির নকশা নিয়ে তিনি কাজ করেছেন। একশত জামদানি নকশা সংগ্রহ সম্পাদনায় তাঁর একটি বই রয়েছে। এঁকেছেন পত্রিকা ম্যাগাজিনের জন্য।
সমর মজুমদারের সঙ্গে মতিঝিল নকশা কেন্দ্রে গিয়ে দেখা করি ১৯৯৮ সালে। গল্প করে ছবি তোলার পরই ফোন পেয়ে কোথায় যেন দ্রুত চলে যান। তারপর ২২ বছর পার হয়ে যায়। এই কাজটুকু সম্প্রতি সময়ে সংগ্রহ করা।


শিল্পী সমর মজুমদার
আলোকচিত্রটি ১৯৯৮ সালে তোলা
আলোকচিত্রী : মোহাম্মদ আসাদ
শিল্পী সমর মজুমদার এর উল্লেখযগ্য কিছু বইয়ের প্রচ্ছদ
শিল্পী সমর মজুমদার এর কাজের নমুনা সূত্র : শিল্পীর ফেসবুক প্রফাইল থেকে
facebook Profile : https://www.facebook.com/samar.majumder.9
facebook থেকে নেয়া :
মন্তব্য করেন | Taeb Millat Hossain
লোকধারাকে আধুনিক শৈলীতে তুলে ধরেছেন। এভাবেই সৃজনে থাকুন শিল্পী।
মন্তব্য করেন | Vaskor Sarkar
এই গুণী শিল্পী সবসময় নিজেকে লুকিয়ে রাখেন। আজ অনেক কিছু জানতে পারলাম এই মহান শিল্পী সম্পর্কে। জানার ইচ্ছা অনেক দিনের ছিল। আপনাকে অনেক ধন্যবাদ।
মন্তব্য করেন | Pritha Chakraborty
দাদা সুস্থ থাকেন । আমাদের এই সমাজে আপনার মত গুনি ও উদার মনের মানুষের দরকার আছে সমাজ এর মন ও মানসিকতা পরিবর্তন এর জন্য । ধন্যবাদ দাদা ভালো থাকবেন ।
মন্তব্য করেন | ডা. অঞ্জন ভট্টাচার্য্য
অসাধারণ। আমি ফেসবুকের মাধ্যমে তাঁর আঁকা ছবি দেখে মুগ্ধ হয়ে যাই। আর বিষয় গুলো বুঝতেও পারি।
আরও পড়ুন
বালি বাটিক: Bali Batik
Bali Batik বালি বাটিক Colour-resist dyeing-এর কথা বললে, বালি বাটিক আমার কাছে আদি টেকনিক লাগে।…
Paisley Motif: পারস্যের Boteh থেকে বাংলার কলকা
পুজোয় চুলের নতুন সাজ
বলকান কিলিম ও শতরঞ্জি: রং, নকশা ও বুননের গল্প
KILIMS FROMBALKANবলছি কিলিমের কথা আমাদের উত্তরবঙ্গের রংপুর আর হাজার হাজার মাইল দূরের দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান…
বাংলার প্রতিমাশিল্প ও হরিপদ পালের শিল্পজীবন
Haripada Palপ্রতিমা শিল্পী হরিপদ পাল “আমি শুধু চাই, যতদিন হাত চলে, ততদিন যেন মাটির মাধ্যমে…
নেক্সট জেন: ঐতিহ্যের ক্যানভাসে ইবন আহমেদ
Ebonn Ahmed ইবন আহমেদ বর্তমানে ফ্যাশন নিয়ে কাজ করছেন এমন একটি সময়ে, যখন নতুন প্রজন্মের…
কশীদা সেলাই: সাধারণ চেইন সেলাইয়ের রাজকীয় ইতিহাস
Kashidaকাশীদা ছোটবেলা থেকে আমরা একে স্রেফ ‘চেইন সেলাই’ বলেই চিনে এসেছি। কিন্তু জানার বাইরে আন্তর্জাতিক…
পাটোলা শাড়ি: ডাবল ইকাতের রাজকীয় গল্প
Patola Sareeপাটোলাশাড়ি দায়িত্ব নিয়ে বলা যায় – যদি ইকাত টেক্সটালের সর্বোচ্চ শিল্প রূপ দেখতে চাই…
ইকাত: ‘পারফেক্টলি ইমপারফেক্ট’ নকশার পেছনের গল্প
Ikatইকাত জানেন কি এমনও ইকাত আছে যা বুনতে ৫ থেকে ১০ বছর পর্যন্ত সময় লেগে।…
থাইল্যান্ডের ঐতিহ্যবাহী মুদমি সিল্ক
Mudmee Silk ভাবুন তো, প্রথমে কিছু সুতা নেয়া হলো। তারপর গুচ্ছ করে করে সুতা গুলো…
গুজরাটি সেলাই নাকি Sindhi Stitch?
সিন্ধি ডিজাইন (Sindhi Design) বা সিন্ধি মোটিফ হলো পাকিস্তান ও ভারতের সিন্ধ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী…





























