কাজী রকিব

কাজী রকিব

শিল্পী কাজী রকিব | Kazi Rakib

তিনি তাঁর ক্যানভাসে নানা রকম পরীক্ষা-নিরীক্ষা করেছেন। এক্রেলিক, তেলরং, জলরং তাঁর প্রিয় মাধ্যম। কাঁচে শিল্পকর্ম গড়ে তিনি ক্যানভাসের পরিসর বৃদ্ধি করেছেন।

শিল্পী কাজী রকিব ‘র জন্ম ১৯৫৫ সালে ৫ ফেব্রুয়ারি, চট্রগ্রাম। ঢাকা চারু ও কারুকলা কলেজে (বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ) ভর্তি হন ১৯৭২ সালে। এখানে কোর্স সম্পন্ন না করেই, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগে অনার্স শুরু হলে তিনি সেখানে গিয়ে প্রথম ব্যাচে ভর্তি হন। তিন মাস ক্লাস করার পর আবার সেখান থেকে এসে ভর্তি হন চট্রগ্রাম চারুকলা কলেজে। তিনি চট্রগ্রাম চারুকলা কলেজে থেকে প্রথম ব্যাচে স্নাতক সম্পন্ন করেন ১৯৭৮ সালে।

শিল্পী কাজী রকিব

কর্মজীবন

১৯৭৮ সালে ঢাকায় একটি বিজ্ঞাপনী সংস্থায় কাজ করেছেন। সে বছরই ডিসেম্বরে রাজশাহী আর্ট কলেজের প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দিয়ে সেখানেই থেকে যান। ১৯৭৯ সালে রাজশাহী আর্ট কলেজের (বর্তমান ফাইন আর্ট ফ্যাকাল্টি) তিনি প্রথম ক্লাসটি নিয়ে শিক্ষকতা জীবন শুরু করেন। ১৯৮৪ সালে শিক্ষকতা পেশার ইতি টেনে চলে আসেন ঢাকায়। তারপর থেকে স্বাধীন শিল্পী।

ক্যানভাস

তিনি তাঁর ক্যানভাসে নানা রকম পরীক্ষা-নিরীক্ষা করেছেন। এক্রেলিক, তেলরং, জলরং তাঁর প্রিয় মাধ্যম। কাঁচে শিল্পকর্ম গড়ে তিনি ক্যানভাসের পরিসর বৃদ্ধি করেছেন। এই মাধ্যমে বাঙাালির শিল্পকলা প্রেমের নতুন মাত্র যোগ করেছেন। কাজী রকিব ২০১৫ থেকে আমেরিকায় বসবাস করছেন।

ফটো জার্নালিস্ট মোহাম্মদ আসাদ এর ডায়েরি থেকে

কাজী রকিবের সঙ্গে প্রথম দেখা ১৯৯৮ সালে শিল্পকলা একাডেমি গ্যালারিতে অনেক শিল্পীর সঙ্গে। সেখানেই তিনি আমাকে রেখার কম্পজিশনের এই ছবিটুকু এঁকে দেন। সেই দিনে তাঁর যে ছবিটি তুলেছি সেটা এখন খুঁজে পেলাম না। এই ছবিটি ২০০৫ সালে তোলা। 

শিল্পী কাজী রকিব | সংগ্রাহক : মোহাম্মদ আসাদ
শিল্পী কাজী রকিব

শিল্পী কাজী রকিব

আলোকচিত্রটি ২০০৫ সালে তোলা

আলোকচিত্রী : মোহাম্মদ আসাদ


আরও পড়ুন

sculptor Shamim Sikder

ভাস্কর শামীম সিকদার | SHAMIM SIKDER

তাঁর গড়া ভাস্কর্য টিএসসি এলাকায় ‘স্বোপার্জিত স্বাধীনতা, এসএম হলের পাশে ‘স্বাধীনতা সংগ্রাম’ ভাস্কর্য
Read More
ধ্রুব এষ Dhruba Esh

একজন ধ্রুব এষ | Dhruba Esh

শুধু প্রচ্ছদ অঙ্কন নয়, তিনি কবিতা ও গল্প লিখে থাকেন। ১৯৯০-এর পর থেকে তিনি…
Read More
শিল্পী নুরুল ইসলাম nurul islam x bfa

শিল্পী নুরুল ইসলাম | NURUL ISLAM

শিল্পী নুরুল ইসলাম বৃত্তের বাইরে বলে নিজেই নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। তিনি নিজেই শিল্পকলার…
Read More
শিল্পী ইমদাদ হোসেন artist imdad hossain web post

শিল্পী ইমদাদ হোসেন | IMDAD HOSSAIN

পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে মঙ্গল শোভাযাত্রা বের হয়, সে নামটি চারুকলা অনুষদের প্রথম…
Read More
শিল্পী মনসুর উল করিম monsur ul karim

শিল্পী মনসুর উল করিম | MONSUR UL KARIM

রাজবাড়ির বিজয়নগরে গড়ে তুলেছেন ‘বুনন আর্ট স্পেস’। এদেশে শিল্পকলার জন্য ব্যাক্তিগত পর্যায়ে গড়ে তোলা একমাত্র…
Read More
শিল্পী মাসুমা খান artist masuma khan

শিল্পী মাসুমা খান | MASUMA KHAN

মা রাজিয়া মাহবুব ছিলেন কীর্তিমান লেখক। তিনিই আসলে শিল্পী। মাসুমা খান তাঁর গড়া শিল্পকর্ম। শারীরিক…
Read More

BFA

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Social media & sharing icons powered by UltimatelySocial