poster of bangladesh 1971

hese are some posters that were published in 1971 during the Liberation war. These posters helped Bangladesh to gain international support during the war.

পোস্টারে মুক্তিযুদ্ধের বাংলাদেশ

১৯৭১ সালে ভারতের কলকাতায় অবস্থিত বাংলাদেশ সরকারের দফতর থেকে বহু পোস্টার ও লিফলেট প্রকাশ ও প্রচার করা হয়েছিল। কলকাতায় পাড়ি জমানো শিল্পীরা এই কাজের পুরোভাগে ছিলেন। বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রচার বিভাগ প্রধানের দায়িত্বে ছিলেন বরেণ্য শিল্পী কামরুল হাসান। সঙ্গে ছিলেন শিল্পী দেবদাস চক্রবর্তী, নিতুন কুন্ড, জহির আহমদ প্রমুখ।

১৯৭১ সালে ভারতের কলকাতায় অবস্থিত বাংলাদেশ সরকারের দফতর থেকে বহু পোস্টার ও লিফলেট প্রকাশ ও প্রচার করা হয়েছিল। কলকাতায় পাড়ি জমানো শিল্পীরা এই কাজের পুরোভাগে ছিলেন। বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রচার বিভাগ প্রধানের দায়িত্বে ছিলেন বরেণ্য শিল্পী কামরুল হাসান। সঙ্গে ছিলেন শিল্পী দেবদাস চক্রবর্তী, নিতুন কুন্ড, জহির আহমদ প্রমুখ। মুক্তিযুদ্ধ ও বাঙালীর দাবি দাওয়া পোস্টারে মাধ্যমে তুলে ধরা হয় । পোস্টারে মুক্তিযুদ্ধের বাংলাদেশ । এসব পোস্টারে জরুরী বার্তা বাণী ছাড়াও থাকত ক্যারিকেচার। অগণিত লিফলেট পোস্টারের কিছু এখনও বিভিন্ন জায়গায় সংরক্ষিত আছে।

poster of bangladesh

বহু পোস্টারে লিফলেটে খুঁজে পাওয়া যায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি। তাঁর নির্দেশনা। তেমন একটি পোস্টারের দেখা যায়, পুরো জমিনজুড়ে মুজিবের প্রতিকৃতি। তর্জনী উঁচিয়ে বাঙালীর উদ্দেশে অবিসংবাদিত নেতা বলছেন, ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম… রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব…ঘরে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো।’

সাত মার্চের ভাষণে গুরুত্বপূর্ণ এসব নির্দেশ দিয়েছিলেন বাঙালীর অবিসংবাদিত নেতা শেখ মুজিব। কারা ঐতিহাসিক ভাষণ মুক্তিকামী মানুষকে আন্দোলিত করেছিল, সাহস যুগিয়েছিল। একই উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের সময় প্রকাশিত পোস্টারে ভাষণটির মূল ভাব উদ্ধৃত করা হয়। তার ডাকে নয় মাস সশস্ত্র সংগ্রাম করেছিল বাঙালী, আজও যেন সেই সাক্ষ্য দেয় এসব পোস্টার।

পোস্টারে মুক্তিযুদ্ধের বাংলাদেশ

সূত্র : https://www.dailyjanakantha.com/


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial