তাঁর ‘মেডোনা’ সিরিজের কাজ মা-সন্তানের সম্পর্কের অনুভুতিগুলি ফুটে ওঠেছে। তাঁর ক্যানভাসে সূক্ষ্ম অনুভুতিগুলি ধারা পরেছে মা-মেয়ে সম্পর্কের, কখনও শুধুই নারীর। জলরঙ, মিশ্রমাধ্যম, রেখাচিত্র, ছাপচিত্রসহ নানা মাধ্যমে তিনি সাবলীল।
শিল্পী রোকেয়া সুলতানার জন্ম ১৯৫৮ সালের ২১ জানুয়ারি, চট্রগ্রাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট ( বর্তমান চারুকলা অনুষদ) থেকে স্নাতক ১৯৮০ সালে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন ১৯৮৩ সালে।
শিল্পী রোকেয়া সুলতানা
কর্মজীবন
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে শিক্ষক হিসেবে যোগ দেন ১৯৮৭ সালে। আজ পর্যন্ত আছেন সেখানেই। রোকেয়া সুলতানার কাজে পাওয়া যায় শিশুসুলভ রেখা। তাঁর নিজস্ব রঙ ও টেক্সারের মাঝে সেই রেখা হয়ে ওঠে প্রাণবন্ত।
ক্যানভাস
তাঁর ‘মেডোনা’ সিরিজের কাজ মা-সন্তানের সম্পর্কের অনুভুতিগুলি ফুটে ওঠেছে। তাঁর ক্যানভাসে সূক্ষ্ম অনুভুতিগুলি ধারা পরেছে মা-মেয়ে সম্পর্কের, কখনও শুধুই নারীর। জলরঙ, মিশ্রমাধ্যম, রেখাচিত্র, ছাপচিত্রসহ নানা মাধ্যমে তিনি সাবলীল।
১৯৯৮ সালে দেখা করি চারুকলায় রোকেয়া সুলতানার ডিপার্টমেন্টে গিয়ে। তাঁর সৃষ্টি মেডোনার মত তিনিও মমতাময়ী। ডিপার্টমেন্টে বসে জলরঙে এঁকে দিলেন মেডোনা।