শিল্পী জাহিদ মুস্তাফার জন্ম ১৯৬২ সালের ১ জানয়ারি। বাসাইল, টাংগাইল জেলা। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট (বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ) থেকে স্নাতক ১৯৮৪ সালে। একই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেন ১৯৮৭ সালে।
শিল্পী জাহিদ মুস্তাফা
কর্মজীবন
জাহিদ মুস্তাফা স্নাতক সম্পন্ন করে প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে চারু ও কারুকলা বিষয়ের প্রশিক্ষকের চাকরিতে যোগ দেন। ১৬ মাস পর সেই চাকরি ছেড়ে দিয়ে চারুকলায় আবার মাস্টার্সের ক্লাস শুরু করেন। মাস্টার্স শেষ করে প্রথমে একটি বিজ্ঞাপনী সংস্থায়, পরে বাংলাবাজার পত্রিকায় কয়েক মাস শিল্পী হিসেবে কাজ করেন।
১৯৯৪ সালে বিটিভিতে শিল্পনির্দেশক পদে যোগ দেন। বর্তমানে সেখানেই পরিচালক (শিল্পনির্দেশনা) পদে কর্মরত আছেন। তিনি ২০১৩ সালে ভেনিস বিয়েনালে বাংলাদেশ প্যাভিলিয়নে শিল্পী হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।
ক্যানভাস ও অন্যান্য
চাকরি এবং ছবি আঁকার পাশপাশি তিনি দীর্ঘ চার দশক ধরে নিয়মিত শিল্পবিষয়ক লেখালেখি করে চলেছেন। তাঁর লেখালেখির জন্য ত্রৈমাসিক শিল্পপ্রভা ২০১৯ সালে তাঁকে সম্মানিত করে। একই সঙ্গে তিনি শিল্পী, শিল্পসমালোচক এবং কবি।
ফটো জার্নালিস্ট মোহাম্মদ আসাদ এর ডায়েরি থেকে
১৯৯৯ সালে জাহিদ মুস্তাফার সঙ্গে দেখা হয় চারুকলায়। তিনি ছিলেন আপনজন। সেই সময়েই কোন একদিন এই ড্রইংটি করে দেওয়া।

Artist facebook profile link : Zahid Mustafa
facebook থেকে নেয়া :
মন্তব্য করেন |
Sushanta Adhikaryজাহিদ ভাই শিল্প আলোচনা-সমালোচনা- পর্যালোচনায় খুব সাধারণ-শীতল শব্দে অনেক কিছুই ইঙ্গিত করেন। এটা তাঁর নিজস্বতা। শিল্প-রচনা, কবিতা-লেখা ও আবৃত্তিতে অনেক গভীরতা লক্ষ্য করা যায়। সর্বোপরি তিনি একজন ভালো মনের মানুষ।
M Obaidur Rahmanআমার প্রিয় মানুষ, ভালবাসার মানুষ। তাঁর জন্য নিরন্তর শুভকামনা।।
Kibria Kaziচমৎকার, একজন ভালো মানুষের জীবনচিত্র, খুব ভালো লাগলো।
Ashok Karmakerশিল্পী এবং সমালোচকদ্বৈত সত্তার অনুঘটক।দইওয়ালার দই-মিষ্টিক্রেতার কাছে টক।দুইয়ের মাঝে মিলন ঘটাওতুমিই আবার লেখক।।
Tofail Ahmedনিজেকে ছোট ভাবাই ভালো। তবে আপনার যোগ্যতাই আমাদের কাছে পরিমাপক। আপনি নগন্য নন। আপনার তুলনা আপনি নিজেই।ভালো থাকুন এবং সুস্ত থাকুন। আমিন।
Chayan Chakrabortyএই ধরনের শিল্প নিয়ে সমালোচনা বাংলাদেশে কয় জন আছে জানিনা। তবে জাহিদ মোস্তফা আছে।
Munira Akhterজাহিদ ভাইকে নিয়ে চমৎকার একটি লেখা। সত্যি তিনি শিল্পী, কবি, শিল্প সমালোচক হিসেবে যেমন অসাধারণ মানুষ হিসাবেও জাহিদ ভাই অতুলনীয়। ভালো থাকবেন জাহিদ ভাই। লেখক কেও ধন্যবাদ এমন চমৎকার উপস্থাপন এর জন্য।
H.R. Khan Dholaজানুতো এখন আর টাংগাইলে আসে না দেখাও হয় না, বিটিভিতে শিশু সাংবাদিক আমার মেয়ের তৎকালীন নৌ মন্ত্রী শাহজাহান খান এর একটা প্রোগ্রাম এ গিয়ে জানুর সাথে দেখা হয়েছিল আর দেখা হয়নি,,,,,,
















