আইভি জামানের ভাস্কর্যের মধ্যে অন্যতম কয়েকটি কাজ ‘বেগম রোকেয়া’ পায়রা বন্দর, রংপুর। মাদার ল্যাঙ্গোয়েজ ট্রি, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রাঙ্গন। ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হলের ভিতর গড়েন ‘হ্যাপি স্মৃতির মিনার’। কোরিয়ায় ভাস্কর্য পার্কে করেছেন ‘বুদ্ধ’।
ভাস্কর আইভি জামান এর জন্ম ১৯৫৮ সালের ৭ জানুয়ারি, বগুড়া। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট (বর্তমান চারুকলা অনুষদ) থেকে ভাস্কর্য বিষয়ে স্নাতক ১৯৮০ সালে। ১৯৮৮-৮৯ সাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভাস্কর্যের ওপর শিক্ষা গ্রহন করেন।
ভাস্কর আইভি জামান
কর্মজীবন
১৯৮৩ সালে উদয়ণ স্কুল এন্ড কলেজে চিত্রকলার শিক্ষক হিসেবে যোগ দেন। ২০২০ সালে মানে এই বছর জানুয়ারি মাসে সেখান থেকে প্রভাষক হিসেবে অবসর গ্রহন করেন। এখন তাঁর স্বাধীন ভাবে কাজ করার সময়।
ক্যানভাস
আইভি জামানের ভাস্কর্যের মধ্যে অন্যতম কয়েকটি কাজ ‘বেগম রোকেয়া’ পায়রা বন্দর, রংপুর। মাদার ল্যাঙ্গোয়েজ ট্রি, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রাঙ্গন। ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হলের ভিতর গড়েন ‘হ্যাপি স্মৃতির মিনার’। কোরিয়ায় ভাস্কর্য পার্কে করেছেন ‘বুদ্ধ’। পড়াশুনা তাঁর ভাস্কর্য নিয়ে কিন্তু ক্যানভাসেও গতিশীল রয়েছেন সমান তালে।
আইভি জামান-হামিদুজ্জামন দম্পতির সঙ্গে দেখা করি ১৯৯৯ সালে ভাস্কর হামিদুজ্জামানের বিশ্ববিদ্যালয় শিক্ষক কোয়াটারে। তখন আইভি জামান মেটালের মুখোশ নিয়ে কাজ করছেন। মুখমন্ডলের নানা ফর্ম নিয়ে করা অনেক মুখোশ দেখালেন। একটু কিছু এঁকে দিতে বললে আমাকে দিলেন জলরঙের ছোট্ট একটি কাজ।
শিল্পী আইভি জামান | সংগ্রাহক : মোহাম্মদ আসাদ
ভাস্কর আইভি জামান
আলোকচিত্রটি ২০০৭ সালে তোলা
আলোকচিত্রী : মোহাম্মদ আসাদ
আইভি জামান এর কাজের নমুনা চিত্রসূত্র : শিল্পীর ফেসবুক প্রফাইল থেকে