তিনি প্রচ্ছদ শিল্পী হিসেবেই অধিক পরিচিত। বইয়ের প্রচ্ছদ করেছেন ৩ হাজারের ওপর। তিনি নকশা কেন্দ্রে থাকা কালে বাংলার লোকশিল্প নিয়ে কাজ করেছেন। পরিচয় হয়েছে সারা দেশের লোক মটিফের সঙ্গে।
শিল্পী সমর মজুমদার’র জন্ম ১৯৫৭ সালে ১ ফেব্রুয়ারি, ফেনী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট ( বর্তমান চারুকলা অনুষদ) থেকে স্নাতক ১৯৮০ সালে।
শিল্পী সমর মজুমদার
কর্মজীবন
পাশ করার পর দুই বছর শিল্পী হিসেবে খন্ডকালীন চাকরি করেছেন অটবি ফার্নিচার কোম্পানিতে। ১৯৮২ সালে যোগ দেন বিসিক-এর ডিজাইন সেন্টারে। দীর্ঘ সময় সেখানে কাাজ করার পর ২০১৭ সালে সেখান থেকে অবসর গ্রহন করেন। এখন স্বাধীন শিল্পী।
ক্যানভাস
তিনি প্রচ্ছদ শিল্পী হিসেবেই অধিক পরিচিত। বইয়ের প্রচ্ছদ করেছেন ৩ হাজারের ওপর। তিনি নকশা কেন্দ্রে থাকা কালে বাংলার লোকশিল্প নিয়ে কাজ করেছেন। পরিচয় হয়েছে সারা দেশের লোক মটিফের সঙ্গে। সেটাই তাঁর ক্যানভাসে এসে জায়গা করে নিয়েছে। ফিগারগুলো নিজের মত করে ভেঙ্গে উপস্থাপন করেছেন তাঁর নিজস্ব স্টাইলে। গ্রামীণ জীবনের নানা রকম মুহুর্তগুলো দেখতে পাই তাঁর কাজে। আমাদের ঐতিহ্যবাহী জামদানি শাড়ির নকশা নিয়ে তিনি কাজ করেছেন। একশত জামদানি নকশা সংগ্রহ সম্পাদনায় তাঁর একটি বই রয়েছে। এঁকেছেন পত্রিকা ম্যাগাজিনের জন্য।
সমর মজুমদারের সঙ্গে মতিঝিল নকশা কেন্দ্রে গিয়ে দেখা করি ১৯৯৮ সালে। গল্প করে ছবি তোলার পরই ফোন পেয়ে কোথায় যেন দ্রুত চলে যান। তারপর ২২ বছর পার হয়ে যায়। এই কাজটুকু সম্প্রতি সময়ে সংগ্রহ করা।
শিল্পী সমর মজুমদার | সংগ্রাহক : মোহাম্মদ আসাদ
শিল্পী সমর মজুমদার
আলোকচিত্রটি ১৯৯৮ সালে তোলা
আলোকচিত্রী : মোহাম্মদ আসাদ
শিল্পী সমর মজুমদার এর উল্লেখযগ্য কিছু বইয়ের প্রচ্ছদ
শিল্পী সমর মজুমদার এর কাজের নমুনা সূত্র : শিল্পীর ফেসবুক প্রফাইল থেকে