শিল্পী মনিরুজ্জামান -এর জন্ম ১৯৬২ সালের ১ মার্চ, বরিশাল। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট ( বর্তমান চারুকলা অনুষদ) থেকে স্নাতক ১৯৮০ সালে। একই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন ১৯৯০ সালে। তাঁদের সময় মাস্টার্স কোর্স শেষ করতে সময় লেগেছে ১০ বছর।
শিল্পী মনিরুজ্জামান
কর্মজীবন
সেই নব্বইয়ের উত্তাল সময়ে তারা পার করে বেড়িয়েছেন। ১৯৯০ সালে যোগ দেন গ্যালারি শিল্পাঙ্গনে। সেখানে ১০ বছর দায়িত্ব পালন শেষে ২০০০ সালে নিজেই গড়েন চিত্রক। মাঝখানে দুই বছর বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র চারুকলা বিভাগের পরিচালকের দায়িত্ব পালন করেছেন। গ্যালারি পরিচালনার পাশাপাশি ছবি আঁকছেন নিয়মিত।
ছাত্রজীবন থেকে আজ পর্যন্ত তিনি সকল সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের সক্রিয় অংশগ্রহন করেছেন।মনিরুজ্জামানেনের সঙ্গে দেখা করি ১৯৯৯ সালে ধানমন্ডি শিল্পাঙ্গন গ্যালারিতে। তিনি তখন এই গ্যালারির দায়িত্বে ছিলেন। সেদিন দেশের রাজনীতি নিয়েই আলাপ হয় বেশি। আমাকে এঁকে দেন একটি পাখি।

facebook থেকে নেয়া :
মন্তব্য করেন | Taeb Millat HossainMohammad Asad
পাখির গতি-ছন্দ-ছটফটানিতে জীবন পেয়েছে ছবিটি।
মন্তব্য করেন | Alauddin Ahmed
মনির ভাই সুভকামনা চুল তার আলো আর আঁধারের খেলা
গ্যালারি চিত্রক
গ্যালারি চিত্রক বাংলাদেশের শিল্পবলয়ে এক ঐতিহ্যবাহী প্রদর্শনী গ্যালারি। ২০০০ সালে বরেণ্য শিল্পী সফিউদ্দীন আহমেদের বাড়িতে এই গ্যালারির জন্ম। এই পথ-পরিক্রমায় নানা বাধাবিঘ্ন অতিক্রম করে শুধু শিল্পের প্রতি তীব্র ভালোবাসা, এ দেশের চিত্রকলার প্রচার ও সম্প্রসারণের দায়বদ্ধতা ধারণ করে, শিল্পানুরাগীদের দেশের চিত্রকলার গতি-প্রকৃতির ধারণা দেওয়ার ভাবনা থেকেই এই গ্যালারির শুরু। চিত্রকের কর্ণধার পরিচালক শিল্পী মনিরুজ্জামান, জহিরুদ্দীন ও শিল্পী আহমদ নাজিরের অক্লান্ত পরিশ্রমে চিত্রক সুস্পষ্ট অবস্থান তৈরি করে নিয়েছে এ দেশের শিল্পাঙ্গনে। এই গ্যালারি সম্প্রতি স্থান পরিবর্তন করে আরও বড় পরিসরে ধানমন্ডির ৬ নম্বর সড়কের ৪ নম্বর বাড়িতে শুরু করেছে নিজেদের শিল্প অভিযাত্রা।
নতুন অঙ্গনে ‘যৌথ প্রদর্শনী ২০১১’ শিরোনামে দেশের স্বনামধন্য ৬০ জন শিল্পী নিয়ে আয়োজন করেছে গ্যালারি চিত্রক তাদের উদ্বোধনী প্রদর্শনীর। প্রদর্শনীটি সদ্যপ্রয়াত বাংলাদেশের দুই পথিকৃৎ শিল্পী মোহাম্মদ কিবরিয়া ও শিল্পী আমিনুল ইসলামের এ দেশের শিল্পকলায় অবদানের প্রতি বিনম্র শ্রদ্ধায় উৎসর্গকৃত।
তথ্যসূত্র : সিলভিয়া নাজনীন | তারিখ: ০৫-০৮-২০১১ | প্রথম আলো
আরও পড়ুন
পাটোলা শাড়ি: ডাবল ইকাতের রাজকীয় গল্প
Patola Sareeপাটোলাশাড়ি দায়িত্ব নিয়ে বলা যায় – যদি ইকাত টেক্সটালের সর্বোচ্চ শিল্প রূপ দেখতে চাই…
ইকাত: ‘পারফেক্টলি ইমপারফেক্ট’ নকশার পেছনের গল্প
Ikatইকাত জানেন কি এমনও ইকাত আছে যা বুনতে ৫ থেকে ১০ বছর পর্যন্ত সময় লেগে।…
থাইল্যান্ডের ঐতিহ্যবাহী মুদমি সিল্ক
Mudmee Silk ভাবুন তো, প্রথমে কিছু সুতা নেয়া হলো। তারপর গুচ্ছ করে করে সুতা গুলো…
গুজরাটি সেলাই নাকি Sindhi Stitch?
সিন্ধি ডিজাইন (Sindhi Design) বা সিন্ধি মোটিফ হলো পাকিস্তান ও ভারতের সিন্ধ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী…





















