ভাস্কর আইভি জামান এর জন্ম ১৯৫৮ সালের ৭ জানুয়ারি, বগুড়া। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট (বর্তমান চারুকলা অনুষদ) থেকে ভাস্কর্য বিষয়ে স্নাতক ১৯৮০ সালে। ১৯৮৮-৮৯ সাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভাস্কর্যের ওপর শিক্ষা গ্রহন করেন।
ভাস্কর আইভি জামান
কর্মজীবন
১৯৮৩ সালে উদয়ণ স্কুল এন্ড কলেজে চিত্রকলার শিক্ষক হিসেবে যোগ দেন। ২০২০ সালে মানে এই বছর জানুয়ারি মাসে সেখান থেকে প্রভাষক হিসেবে অবসর গ্রহন করেন। এখন তাঁর স্বাধীন ভাবে কাজ করার সময়।
ক্যানভাস
আইভি জামানের ভাস্কর্যের মধ্যে অন্যতম কয়েকটি কাজ ‘বেগম রোকেয়া’ পায়রা বন্দর, রংপুর। মাদার ল্যাঙ্গোয়েজ ট্রি, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রাঙ্গন। ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হলের ভিতর গড়েন ‘হ্যাপি স্মৃতির মিনার’। কোরিয়ায় ভাস্কর্য পার্কে করেছেন ‘বুদ্ধ’। পড়াশুনা তাঁর ভাস্কর্য নিয়ে কিন্তু ক্যানভাসেও গতিশীল রয়েছেন সমান তালে।
আইভি জামান-হামিদুজ্জামন দম্পতির সঙ্গে দেখা করি ১৯৯৯ সালে ভাস্কর হামিদুজ্জামানের বিশ্ববিদ্যালয় শিক্ষক কোয়াটারে। তখন আইভি জামান মেটালের মুখোশ নিয়ে কাজ করছেন। মুখমন্ডলের নানা ফর্ম নিয়ে করা অনেক মুখোশ দেখালেন। একটু কিছু এঁকে দিতে বললে আমাকে দিলেন জলরঙের ছোট্ট একটি কাজ।

facebook Profile : https://www.facebook.com/ivy.zaman.7
facebook থেকে নেয়া :
মন্তব্য করেন | Kabari Biswas Apu
আমার দেখা অসম্ভব সরল এবং আশাবাদী মানুষ ম্যাম।এমন সারল্য সচরাচর চোখে পড়েনা।ভীষণ শ্রদ্ধা করি তাঁকে।অনেক ভালোবাসা ও শুভ কামনা। দীর্ঘজীবি হউন ম্যাম![]()
![]()
![]()
![]()
মন্তব্য করেন | Surajit Roy Choudhury
তিনি স্কুলে আমার সরাসরি শিক্ষিকা ছিলেন। ভাল থাকবেন টিচার। শ্রদ্ধা ও ভালবাসা।
আরও পড়ুন
পাটোলা শাড়ি: ডাবল ইকাতের রাজকীয় গল্প
Patola Sareeপাটোলাশাড়ি দায়িত্ব নিয়ে বলা যায় – যদি ইকাত টেক্সটালের সর্বোচ্চ শিল্প রূপ দেখতে চাই…
ইকাত: ‘পারফেক্টলি ইমপারফেক্ট’ নকশার পেছনের গল্প
Ikatইকাত জানেন কি এমনও ইকাত আছে যা বুনতে ৫ থেকে ১০ বছর পর্যন্ত সময় লেগে।…
থাইল্যান্ডের ঐতিহ্যবাহী মুদমি সিল্ক
Mudmee Silk ভাবুন তো, প্রথমে কিছু সুতা নেয়া হলো। তারপর গুচ্ছ করে করে সুতা গুলো…
গুজরাটি সেলাই নাকি Sindhi Stitch?
সিন্ধি ডিজাইন (Sindhi Design) বা সিন্ধি মোটিফ হলো পাকিস্তান ও ভারতের সিন্ধ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী…

































