শিল্পী ঢালী আল মামুন’র জন্ম ১৯৫৮ সালের ১৫ মার্চ, চাঁদপুর। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট (বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ) থেকে স্নাতক ১৯৮০ সালে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগ থেকে মাস্টার্স করেন ১৯৮৩ সালে।
শিল্পী ঢালী আল মামুন
জার্মান সরকারের বৃত্তি নিয়ে চারুশিল্পে ডিএএডি ফেলোশিপ লাভ করেন ১৯৯৪ সালে।
তিনি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে শিক্ষক হিসেবে যোগ দেন ১৯৮৮ সালে। সেখানেই অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
ক্যানভাস
সমাজের নানা রকম অসঙ্গতি স্থান করে নেয় ঢালী আল মামুনের ক্যানভাসে। তিনি কখনই একটি বিষয়ের মধ্যে স্থির থাকেননি। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে তার ক্যানভাসের বিষয়। সমাজকে নাড়া দেওয়ার জন্য করেছেন ইনস্টলেশন।
২০০৪ সালে জাতীয় জাদুঘরে প্রদর্শীত তাঁর ইনস্টলেশন ‘ওয়াটার ইজ ইনোসেন্ট’ অসাধারণ এক আর্ট ওয়ার্ক। ২০১১ সালে ১৩ আগস্ট মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মারা যান চলচিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনির।
সেই গাড়িতেই ছিলেন শিল্পী ঢালী আল মামুন। তিনি আহত হয়েছিলেন। চিকিৎসার পর সুস্থ হন।
তাঁরা যে গাড়িটিতে দুর্ঘটনা কবলিত হয়েছিলেন সেই গাড়িটি দিয়ে ভাস্কর্য গড়েছেন ঢালী আল মামুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের সামনে রয়েছে ‘সড়ক দুঘটনা স্মৃতিস্থাপনা’ নামে ভাস্কর্যটি। একটি খোলা প্রাঙ্গনে গাড়িটির প্রতিটি অংশ শৈল্পিক উপস্থাপনায় প্রদর্শন করেছেন তিনি। এটিও শিল্পী ঢালী আল মামুন এর অনন্য শিল্পকর্ম।
গ্যালারি ২১-এ ঢালী আল মামুনের একটি প্রদর্শনী হয় ১৯৯৮ সালে। সেই প্রদর্শনীতে তাঁর শিল্পকর্মের বিষয় এবং ক্যানভাস ছিল বৈচিত্রপূর্ণ । ধানমন্ডি সেই প্রদর্শনীতে গিয়ে দেখা করি তাঁর সঙ্গে।
গল্প হয় চট্রগ্রমের শিল্পকলা আন্দোলন নিয়ে। সেদিনই এই ড্রইংটুকু করে দেন।

Facebook থেকে নেয়া
মন্তব্য করেন |
Sushanta Adhikaryতাঁর সৃজন-চিন্তা আমাকে উদ্বুদ্ধ করে। শিল্পী ও আলোকচিত্রী উভয়ের জন্য শুভকামনা নিরন্তর।
Sun Rubinaচিএশিল্পীর জন্য শুভকামনা ,,, তিনি বেঁচেথাকুন এবং কাজকরে যান। শুভচ্ছা আসাদ ভাইকে।
আরও পড়ুন
Sailor – Sailing Life | সেইলর
কাপড়ে রঙ করার টেকনিক: যেখান থেকেই শুরু নকশার গল্প
প্রকৃতি, কারিগর আর ফ্যাশন—Natural Dye-এর গল্প
৩৩০ বছরের পুরোনো চাঁচড়া শিব মন্দির
বাংলাদেশ ফ্যাশনের অজানা নায়ক: শাহরুখ শহিদ
আজকের দিনে স্ট্রিটওয়্যার: ট্রেন্ড নাকি কালচর?
ফাস্ট ফ্যাশন-ট্রেন্ড বদলায়, কিন্তু বর্জ্য থেকে যায়
তাজহাট জমিদার বাড়ি
ভূমি গ্যালারি ভাঙছে পুরোনো মিথ
শীতে ত্বকের যত্ন: মসৃণ ও স্বাস্থ্যকর ত্বকের জন্য বিশেষ পরামর্শ
২০২৫ সালের ফ্যাশন: ট্রেন্ড নয়, ট্রানজিশন
জাতীয় এসএমই পণ্য মেলা
পাবনার জোড়বাংলা মন্দির—এক ঐতিহাসিক স্থাপনা
পারফিউম তো কিনতে গেলেন! EDP নাকি EDT কোনটা চাই?
Bespoke লাইফস্টাইল 𖥧 তোমার রুচি, তোমার নিয়ম
রঙের গল্প: পরিচিত রঙগুলোর অজানা নাম
বাংলাদেশের লোকশিল্প ও কারুশিল্প: এক নজরে
লালনের ছেউড়িয়া থেকে গ্রামবাংলার মেলা—বাংলাদেশের একতারা শিল্প
পাটশিল্পের পুনর্জাগরণ: গ্রামীণ কারুশিল্প থেকে আন্তর্জাতিক ব্র্যান্ডিং
বাংলাদেশের পাটশিল্প: ঐতিহ্য, বর্তমান অবস্থা ও সোনালি আঁশের ভবিষ্যৎ সম্ভাবনা
BFA





















