শিল্পী খালিদ মাহমুদ মিঠু এর জন্ম ১৯৬০ সালের ১ জানুয়ারি, ঢাকা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট (বর্তমান চারুকলা অনুষদ) থেকে স্নাতক ১৯৮৪ সালে। একই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেন ১৯৮৬ সালে।
শিল্পী খালিদ মাহমুদ মিঠু
কর্মজীবন
তিনি ১৯৮৮ সালে বাংলাদেশ টেলিভিশনে চিত্রগ্রাহক হিসেবে যোগ দেন। সাড়ে আট বছর পর সেই চাকরি ছেড়ে দিয়ে স্বাধীন শিল্পী হিসেবে কাজ শুরু করেন।
শ্রেষ্ঠ পরিচালক
তিনি একাধারে চিত্রশিল্পী, আলোকচিত্রী এবং চলচিত্র নির্মাতা। তিনি নির্মাণ করেন ‘গহীনের শব্দ, জোনাকির আলো’র মত অসাধারণ সিনেমা। তারমধ্যে গহীনের শব্দ ছবির জন্য শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচিত্র পুরস্কার পান তিনি। করেছেন শর্ট ফিল্ম ও মিউজিক ভিডিও। সেগুলোতেও একজন শিল্পীর কাজের ছাপ রয়েছে।
প্রদর্শনী
তিনি এতসব কাজের মাঝেও নিয়মিতই ছবি এঁকেছেন। তাঁর ক্যানভাস বিমূর্ত। জাপান, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে করেছেন এক ডজন একক প্রদর্শনী। যৌথ প্রদর্শনীতেও ছিলেন নিয়মিত।
গ্যালারি টোন
কনকচাঁপা চাকমা জানিয়েছেন ঘর ভর্তি রয়েছে খালিদ মাহমুদ মিঠুর ছবি। যত্নেই রেখেছেন সেগুলো। খালিদ মাহমুদ মিঠু ও কনকচাঁপা চাকমা দম্পতি ধানমন্ডি এক নম্বর রোডে গড়ে তুলেছিলেন ‘গ্যালারি টোন’। মিনিয়েচার নিয়ে তাঁরা অনেক কাজ করেছিলেন।
ফটো জার্নালিস্ট মোহাম্মদ আসাদ এর ডায়েরি থেকে
১৯৯৮ সালে গ্যালারি টোনে গিয়ে দেখা করি খালিদ মাহমুদ মিঠু’র সঙ্গে। বেশির ভাগ কথা হয় ফটোগ্রাফি নিয়ে। সেদিনই আমাকে একটি ড্রইং করে দেন।
তখন আমি মিঠু ভাইকে শুধু চিত্রশিল্পী হিসেবেই জানতাম। ২০০৫ সালে সাংগঠনিক কাজে রাঙ্গামাটি গেলে পরিচয় হয় শিল্পী কনকচাঁপা চাকমার বোন শিউলিচাঁপা চাকমার সঙ্গে। তিনি আমাকে উপহার দেন ‘স্বপ্নের সবুজ পাহাড়’ নামে আদিবাসীদের গানের একটি মিউজিক ভিডিও। সেই কাজটি ছিল খালিদ মাহমুদ মিঠুর করা। সেটা দেখে মুগ্ধ হয়ে তাঁর ফিল্মের ভক্ত হয়ে যাই।
মৃত্যু
বহুমুখি প্রতিভার অধিকারী এই শিল্পী ২০১৬ সালের ৭ মার্চ রিকশায় বাসায় ফেরার পথে তাঁর উপর একটি গাছ ভেঙ্গে পরলে সেখানেই মৃত্যুবরণ করেন।


শিল্পী খালিদ মাহমুদ মিঠু
আলোকচিত্রটি ১৯৯৮ সালে তোলা
আলোকচিত্রী : মোহাম্মদ আসাদ
facebook থেকে নেয়া :
মন্তব্য করেন |
Bulbul Ahmedমিঠু আমার খুব ভালো বন্ধু ছিল আমরা একসাথে অনেক আউটিং করেছি অনেক ছবি তুলেছি আমি মিঠুন চঞ্চল প্রায়ই আমরা ঢাকার আশেপাশে প্রচুর ছবি তুলতাম ওর সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার ধন্যবাদ আসাদ তুমি এভাবে ভুলে যাওয়া শিল্পীদের আবার মনে করিয়ে দিচ্ছ আল্লাহ আমাদের মিঠুকে বেহেশতের রাখবেন
Taeb Millat Hossainতার অকালপ্রয়াণ মেনে নেয়ার মতো নয়। তবু মেনে নিতে হয়। যেখানেই আছেন ভালো থাকুন।
Sazzad Sultanএস.এম.সুলতান এর দর্শনের উপর একটা সিনেমা বানিয়েছে জোনাকীর অালো নামে কিন্তু সিনেমায় শিল্পী এস.এম.সুলতান উপর যিনি অভিনয় করেছেন তিনি সেভাবে ফুটিয়ে তুলতে পারেনি।তাছাড়া সুলতান এর জীবনের শেষ প্রদর্শনী খালিদ মাহমুদ মিঠু র গ্যালারী টোনে হয়।
Moinuddin Khaledমিঠুর তিনটি প্রদর্শনীর ক্যাটালগে আমি দীর্ঘ লেখা লেখেছি। ওর শেষ প্রদর্শনীর ক্যাটালগেও আমার লেখা। মিঠুর মৃত্যুর এক বছর পরে ওর জীবনসঙ্গী কনকচাঁপা একটি প্রদর্শনীর আয়োজন করে। এ উপলক্ষে অনেকের লেখা নিয়ে একটি প্রকাশনার কথা ভাবা। কিন্তু কথা দিয়েও আমি ছাড়া আর কেউ লেখেনি সেই প্রকাশনায়। দুঃখজনক
শিল্পী খালিদ মাহমুদ মিঠু নির্মাণ করেন ‘গহীনের শব্দ, জোনাকির আলো’র মত অসাধারণ সিনেমা। তারমধ্যে গহীনের শব্দ ছবির জন্য শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচিত্র পুরস্কার পান তিনি।
| গহীনের শব্দ |
আরও পড়ুন
বলকান কিলিম ও শতরঞ্জি: রং, নকশা ও বুননের গল্প
KILIMS FROMBALKANবলছি কিলিমের কথা আমাদের উত্তরবঙ্গের রংপুর আর হাজার হাজার মাইল দূরের দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান…
বাংলার প্রতিমাশিল্প ও হরিপদ পালের শিল্পজীবন
Haripada Palপ্রতিমা শিল্পী হরিপদ পাল “আমি শুধু চাই, যতদিন হাত চলে, ততদিন যেন মাটির মাধ্যমে…
নেক্সট জেন: ঐতিহ্যের ক্যানভাসে ইবন আহমেদ
Ebonn Ahmed ইবন আহমেদ বর্তমানে ফ্যাশন নিয়ে কাজ করছেন এমন একটি সময়ে, যখন নতুন প্রজন্মের…
কশীদা সেলাই: সাধারণ চেইন সেলাইয়ের রাজকীয় ইতিহাস
Kashidaকাশীদা ছোটবেলা থেকে আমরা একে স্রেফ ‘চেইন সেলাই’ বলেই চিনে এসেছি। কিন্তু জানার বাইরে আন্তর্জাতিক…
পাটোলা শাড়ি: ডাবল ইকাতের রাজকীয় গল্প
Patola Sareeপাটোলাশাড়ি দায়িত্ব নিয়ে বলা যায় – যদি ইকাত টেক্সটালের সর্বোচ্চ শিল্প রূপ দেখতে চাই…
ইকাত: ‘পারফেক্টলি ইমপারফেক্ট’ নকশার পেছনের গল্প
Ikatইকাত জানেন কি এমনও ইকাত আছে যা বুনতে ৫ থেকে ১০ বছর পর্যন্ত সময় লেগে।…
থাইল্যান্ডের ঐতিহ্যবাহী মুদমি সিল্ক
Mudmee Silk ভাবুন তো, প্রথমে কিছু সুতা নেয়া হলো। তারপর গুচ্ছ করে করে সুতা গুলো…
গুজরাটি সেলাই নাকি Sindhi Stitch?
সিন্ধি ডিজাইন (Sindhi Design) বা সিন্ধি মোটিফ হলো পাকিস্তান ও ভারতের সিন্ধ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী…




















