শিল্পী মাহমুদা বেগম -এর জন্ম ১৯৫৮ সালের ২১ মার্চ, চট্রগ্রাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট ( বর্তমান চারুকলা অনুষদ) থেকে স্নাতক ১৯৭৯ সালে এবং মাস্টার্স সম্পন্ন করেন ১৯৮৩ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটে তাঁরা ছিলেন দ্বিতীয় ব্যাচ।
শিল্পী মাহমুদা বেগম
কর্মজীবন
দ্বিতীয় ব্যাচ হলেও এটাই ছিল প্রথম পূর্ণাঙ্গ ব্যাচ। মাস্টার্সের রেজাল্ট বের হওয়ার আগেই ১৯৮২ সালে তিনি যোগ দেন বিসিক-এর নকশা কেন্দ্রে। দীর্ঘদিন সেখানে চাকরি শেষে ২০০৫ সালে চাকরি ছেড়ে চলে যান আমেরিকায়। ফ্যাশন ডিজাইন এন্ড মার্চেন্ডাইজিং-এ গ্রাজুয়েশন করেছেন, ক্যাথারিন গীবস্ স্কুল, নিউ ইয়র্ক, আমেরিকা থেকে ২০০৭ সালে।
ক্যানভাস
দেশে ফিরে এসে ‘ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি’র শিক্ষকতা করেছেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি। মাহমুদা বেগম অসাধারণ কাজ করেছেন আমাদের জামদানি নকশা নিয়ে। তিনি ২০০০ সালে বিভিন্ন ধরনের জামদানি নকশা নিয়ে একটি প্রদর্শনী করেন। সেই কাজ সুধী সমাজে প্রসংশিত হয়েছিল।
মাহমুদা বেগমের সঙ্গে দেখা করি ১৯৯৮ সালে পুরানাপল্টনস্থ তার বাসায়। তখন তিনি নকশা কেন্দ্রে চাকরি করেন। অনেক কাজ করছেন জামদানি নকশা নিয়ে। সে দিন আমাদের জামদানি নিয়ে গল্প হয়েছে অনেক। আমি চেয়েছিলাম তাঁর করা একটি জামদানি নকশা। তিনি আমাকে এনে দিলে ১৯৮০ সালে ছাত্রবস্থায় করা একটি প্রিন্ট। ‘জাল’ শিরোনামে এই কাজটিতে আছে মুন্সিয়ানা। মাহমুদা বেগম ছাত্রজীবন থেকেই নানা রকম নিরীক্ষা ধর্মী কাজ করেছেন। তারপর তিনি যে কাজই করেছেন মেধার স্বাক্ষর রেখেছেন।

শিল্পী মাহমুদা বেগম এর ফেইজবুক প্রফাইল থেকে নেয়া মন্তব্য :
আমি বর্তমানে মুন্সিগঞ্জেরই…. আমার বড় হওয়া আমার স্বপ্ন… আমার সকল দুরন্তপনা সবকিছু মুন্সিগঞ্জেকে ঘিরেই…. বিশেষ করে ছোটবেলার মুক্তি যুদ্ধে সময়কাল… কতো….. সৃতি…..
একসময় সব প্রকাশ করার ইচ্ছা আছে, আমি অনেক কিছু লিখেও রেখেছি….
অনেক অনেক ধন্যবাদ সোহেল তুমি জানতে চেয়েছো….
আজকাল মানুষ শুধু নিজকেই প্রকাশ করতে ব্যস্ত অন্যেরটা শুনতেও চায় না, জানতেও চায় না….
এবং অনেক অনেক ধন্যবাদ Mohammad Asad কে উনি একটি মহান উদ্যোগ নিয়েছেন যে ক্রমান্বয়ে সকল আর্টিস্ট দের সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সকলের সামনে তুলে ধরছেন
facebook Profile of Artist Mahmuda Begum :
আরও পড়ুন
প্রবারণা পূর্ণিমা ও ফানুস উৎসব
প্রবারণা পূর্ণিমাPavarana Purnim বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ। এ দেশের বিভিন্ন ধর্মীয় উৎসব…
বালি বাটিক: Bali Batik
Bali Batik বালি বাটিক Colour-resist dyeing-এর কথা বললে, বালি বাটিক আমার কাছে আদি টেকনিক লাগে।…
Paisley Motif: পারস্যের Boteh থেকে বাংলার কলকা
পুজোয় চুলের নতুন সাজ
বলকান কিলিম ও শতরঞ্জি: রং, নকশা ও বুননের গল্প
KILIMS FROMBALKANবলছি কিলিমের কথা আমাদের উত্তরবঙ্গের রংপুর আর হাজার হাজার মাইল দূরের দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান…
বাংলার প্রতিমাশিল্প ও হরিপদ পালের শিল্পজীবন
Haripada Palপ্রতিমা শিল্পী হরিপদ পাল “আমি শুধু চাই, যতদিন হাত চলে, ততদিন যেন মাটির মাধ্যমে…
নেক্সট জেন: ঐতিহ্যের ক্যানভাসে ইবন আহমেদ
Ebonn Ahmed ইবন আহমেদ বর্তমানে ফ্যাশন নিয়ে কাজ করছেন এমন একটি সময়ে, যখন নতুন প্রজন্মের…
কশীদা সেলাই: সাধারণ চেইন সেলাইয়ের রাজকীয় ইতিহাস
Kashidaকাশীদা ছোটবেলা থেকে আমরা একে স্রেফ ‘চেইন সেলাই’ বলেই চিনে এসেছি। কিন্তু জানার বাইরে আন্তর্জাতিক…
পাটোলা শাড়ি: ডাবল ইকাতের রাজকীয় গল্প
Patola Sareeপাটোলাশাড়ি দায়িত্ব নিয়ে বলা যায় – যদি ইকাত টেক্সটালের সর্বোচ্চ শিল্প রূপ দেখতে চাই…
ইকাত: ‘পারফেক্টলি ইমপারফেক্ট’ নকশার পেছনের গল্প
Ikatইকাত জানেন কি এমনও ইকাত আছে যা বুনতে ৫ থেকে ১০ বছর পর্যন্ত সময় লেগে।…
থাইল্যান্ডের ঐতিহ্যবাহী মুদমি সিল্ক
Mudmee Silk ভাবুন তো, প্রথমে কিছু সুতা নেয়া হলো। তারপর গুচ্ছ করে করে সুতা গুলো…
গুজরাটি সেলাই নাকি Sindhi Stitch?
সিন্ধি ডিজাইন (Sindhi Design) বা সিন্ধি মোটিফ হলো পাকিস্তান ও ভারতের সিন্ধ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী…























