শিল্পী মোখলেসুর রহমানের জন্ম ১৯৬১ সালের ৫ নভেম্বর, শরিয়তপুর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট (বর্তমান চারুকলা অনুষদ) থেকে স্নাতক ১৯৮৪ সালে। একই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ১৯৮৬ সালে।
শিল্পী মোখলেসুর রহমান
কর্মজীবন
তিনি যশোর চারুপীঠ’এর প্রতিষ্ঠাতা শিল্পীদের একজন। মাস্টার্স শেষ করে শিল্পী হিসেবে কাজ করেছেন বিজ্ঞাপনী সংস্থা, প্রিন্টিং প্রেস এবং পত্রিকায়। ১৯৯১ সালে নিজেই গড়ে তোলেন বিজ্ঞাপনী সংস্থা ‘স্প্রিটট্রাম’। শুরুতে ভালোই চলেছে সেই প্রতিষ্ঠান। দেশের বড় বড় অনেক প্রতিষ্ঠানের ক্যালেন্ডার তৈরি করেছেন তিনি এই প্রতিষ্ঠান থেকে। এই কাজের পাশাপাশি তিনি ছবি এঁকেছেন, করেছেন প্রিন্ট নিয়মিত।
ক্যানভাস
২০০৭ সালে শিল্পকলা একাডেমির আয়োজনে ছাপচিত্রের ওয়ার্কসপে অংশগ্রহনে তাঁর জীবনটাই পাল্টে যায়। তারপর থেকে ছাপচিত্র নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। ২০০৪ সালে ‘স্প্রিটট্রাম’ বন্ধ করে দিয়ে ছবি আঁকা নিয়ে ব্যস্ত হয়ে যান। শিল্পকলা বিষয়ক পত্রিকা ‘শিল্পরূপ’ এর প্রকাশক তিনি।
আধুনিক এই পত্রিকাটি ২০১৪ সাল পর্যন্ত নিয়মিত ছিল। বর্তমানে তিনি স্বাধীন শিল্পী। তিনি ২০০১ সালে ১০ম এশিয়ান বিয়েনালে গ্রান্ড প্রাইজ অর্জন করেন।
প্রিন্ট উইথ প্লেট
মোখলেসুর রহমান প্রথম ছাপচিত্রে প্রিন্টের সঙ্গে প্লেট ব্যবহার প্রচলন করেন। এর নাম দিয়েছেন ‘প্রিন্ট উইথ প্লেট’। তাঁর নতুন ধারার ছাপচিত্র দেশ-বিদেশে ব্যাপক জনপ্রিয়তা পায়।
ফটো জার্নালিস্ট মোহাম্মদ আসাদ এর ডায়েরি থেকে
২০০৪ সালে এই শিল্পীর সঙ্গে দেখা করার জন্য গিয়ে হাজির হই তার বাসায়। বেশির ভাগ কথা হয় শিল্পরূপ পত্রিকাটি নিয়ে। তখন নীলিমা আফরিন সম্পাদিত শিল্পরূপ পত্রিকাটি জনপ্রিয় হয়ে ওঠেছে। মোখলেসুর রহমান-নীলিমা আফরিন দম্পতির এই পত্রিকায় আমার তোলা অনেক ছবি ছেপেছে।
একটু ড্রইং করে দিতে বললে আমাকে দিলেন একটি ছোট্ট উডকাট প্রিন্ট দিলেন।


শিল্পী মোখলেসুর রহমান
আলোকচিত্রটি ১৯৯৮ সালে তোলা
আলোকচিত্রী : মোহাম্মদ আসাদ
facebook থেকে নেয়া :
মন্তব্য করেন |
Zahid Mustafaআমাদের সহপাঠী শিল্পী মোখ লেসুর রহমান সম্পর্কে আরও তথ্য সন্নিবেশিত হতে পারতো! ২০১৩ সালে ৫৫তম ভেনিস বিয়েনালে বাংলাদেশ প্যাভিলিয়নে অংশ গ্রহণকারী অন্যতম শিল্পী তিনি।
Taeb Millat Hossainছাপচিত্রে নিজেকে আলাদা করে নিয়েছেন। এই শৈলী শিল্পী হিসেবে তাকে অমরতার পথে নিয়ে গেছে। কাজ নিয়ে আরও সামনের দিকে এগিয়ে যাবেন শরীয়তপুরের শিল্পী, এই প্রত্যাশা থাকলো।
Kubbat Ali Khan Kubbatশূভ কামনা রইল এই শিল্পির জন্য। তিনি একজন ভাল মনের মানুষ। আমি তাঁর সাথে ৮মাস পিটিআইতে চাকরী করেছি।
আরও পড়ুন
পাটোলা শাড়ি: ডাবল ইকাতের রাজকীয় গল্প
Patola Sareeপাটোলাশাড়ি দায়িত্ব নিয়ে বলা যায় – যদি ইকাত টেক্সটালের সর্বোচ্চ শিল্প রূপ দেখতে চাই…
ইকাত: ‘পারফেক্টলি ইমপারফেক্ট’ নকশার পেছনের গল্প
Ikatইকাত জানেন কি এমনও ইকাত আছে যা বুনতে ৫ থেকে ১০ বছর পর্যন্ত সময় লেগে।…
থাইল্যান্ডের ঐতিহ্যবাহী মুদমি সিল্ক
Mudmee Silk ভাবুন তো, প্রথমে কিছু সুতা নেয়া হলো। তারপর গুচ্ছ করে করে সুতা গুলো…
গুজরাটি সেলাই নাকি Sindhi Stitch?
সিন্ধি ডিজাইন (Sindhi Design) বা সিন্ধি মোটিফ হলো পাকিস্তান ও ভারতের সিন্ধ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী…















